হোটেল শ্রমিকনেতা ইউসূফ মিয়া ও কামাল উদ্দিনের শোকসভা অনুষ্ঠিত

November 28, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি মো: ইউসূফ মিয়া ও সাবেক সহ-সভাপতি মো: কামাল উদ্দিনের মৃত্যুতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

২৬ নভেম্বর সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো: মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া, প্রয়াত হোটেল শ্রমিকনেতা মো: ইউসূফ মিয়ার ছোট ভাই মো: হারুন মিয়া, হোটেল শ্রমিকনেতা ফজলুর রহমান সাজু, রিকশা শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা জামাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মিজান মিয়া, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আছকর আলী, কোষাধ্যক্ষ আশরাফুল আলম খোকন, ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সদস্য কিসমত মিয়া,  হোটেল শ্রমিকনেতা বাচ্চু মিয়া ও আল আমিন প্রমূখ।

সভায় বক্তব্যরা বলেন গত ১০ নভেম্বর দিবাগত রাত ৩ টার দিকে মো: ইউসূফ মিয়া তীব্র বুকে ব্যাথ্যায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। প্রয়াত মো: ইউসূফ দীর্ঘদিন শহরের কুসুমবাগ এলাকার কুমিল্লা হোটেলে শ্রমিক হিসেবে সুনামের সাথে চাকুরি করেছেন। অপর শ্রমিকনেতা মো: কামাল উদ্দিন গত ২৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি শহরের শাহমোস্তফা রোডস্থ ইসমাইল হোটেলে দীর্ঘদিন বাবুর্চি পদে সুনামের সাথে চাকুরি করেছে।

প্রয়াত নেতারা হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা কমিটির সভাপতি ও সহ-সভাপতি হিসেবে হোটেল সেক্টরে নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন, মে দিবসে ছুটি কার্যকর ইত্যাদি দাবি আদায়ে যথাসাধ্য সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। শোকসভায বক্তারা প্রয়াত নেতাদের দেখিয়ে দেওয়া পথে হোটেল শ্রমিকদের দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com