কমলগঞ্জের ডা/কাত ঢাকা থেকে গ্রে/প্তা/র

স্টাফ রিপোর্টার : কুলাউড়া থানাধীন মানগাঁও এলাকার বাসিন্দা ও পল্লী বিদ্যুতের লাইনম্যান অমর জিৎ চন্দ্র পাল ৩১ মে আনুমানিক রাত ৯ টা ৫ মিনিটের সময় শ্রীমঙ্গল হতে কুলাউড়া থানাধীন নছিরগঞ্জে নিজ বাড়ীতে সিএনজি যোগে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। তিনি সিএনজি যোগে ভানুগাছ বাজার পৌঁছামাত্রই অজ্ঞাতনামা ১০/১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাউয়াছড়া জাতীয় উদ্যান হতে গাছ কেটে রাস্তার উপর ফেলে কয়েকটি সিএনজি, মোটর সাইকেল ও ২টি ট্রাক থামিয়ে চালক ও যাত্রীদের দেশীয় অস্ত্র ও লাঠি দ্বারা এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।
অমর জিৎ চন্দ্র পালের স্ত্রীকে ১ জন ডাকাত দেশীয় অস্ত্র দ্বারা মৃত্যুর ভয় দেখিয়ে তার সাথে থাকা সাইড ব্যাগ থেকে ২টি মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং অন্যান্য ডাকাতেরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আটককৃত অন্যান্য গাড়ীর চালক ও যাত্রীদের নিকট থেকে ৭টি মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ১০,৭৯,০০০/-টাকা।
উক্ত ঘটনায় অমর জিৎ চন্দ্র পাল বাদী হয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এবং র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল ২৯ অক্টোবর ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন মাতুয়াইল বাদশা মিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে কমলগঞ্জ থানার ডাকাতির মামলার তদন্তে প্রাপ্ত ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ছয়দুল ইসলাম, পিতা-আইয়ুব আলী, সাং-দক্ষিণ কানাইদেশী,থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন