মৌলভীবাজারে জেলা পর্যায়ে মৎস্য বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

November 22, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা মৎস্য বিভাগের উদ্যোগে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২১ নভেম্বর সকালে মৌলভীবাজারের একটি রিসোর্টের কনফারেন্স হলে মৎস্য অধিদপ্তরের বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় জেলা পর্যায়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে কর্মশলায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান এর সঞ্চলানায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আরিফ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো: মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ, মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মো: আসাদুল বাকী।

কর্মশালায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালকসহসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা মৎস্য কর্মকর্তা সিলেট, জেলা মৎস্য কর্মকর্তা সুনামগঞ্জ, জেলা মৎস্য কর্মকর্তা হবিগঞ্জ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌলভীবাজার, মাঠ পর্যায়ে কর্মরত মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, ফিড ডিলার, হ্যাচারী ম্যানেজার, অ্যাকুয়া ড্রাগ বিক্রেতা, মৎস্যজীবী, মৎস্য খামার পরিচালনাকারী ও মৎস্যচাষীবৃন্দ।

মুক্ত আলোচনায় বক্তারা হাওরের পরিবেশ রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কিছু প্রস্তাবনা রাখেন। কোন ভাবেই বিল শুকিয়ে মাছ ধরা না হয়। প্রজনন মৌসুমে হাওরে মাছ বন্ধ রাখতে হবে। এপ্রিলের ২৫ তারিখ থেকে মে মাসের ১৫ তারিখের মধ্যে মাছের পোনা অবমুক্ত করার ব্যবস্থা করা। বের জাল, কারেন্ট জাল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। ইঞ্জিন চালিত নৌকা চলাচল নিয়ন্ত্রণ রাখতে হবে। হাওরে বর্জ বা ক্যামিক্যাল যুক্ত পানি যাতে প্রবেশ না করে। দেশের মৎস্য খামার গুলোতে ক্ষতিকর খাদ্য খাওয়ানো বন্ধ রাখতে হবে ও মানব দেহের জন্য ক্ষতিকর এমন খাদ্য উৎপাদন বন্ধ রাখতে হবে। জেলার ৯২টি চা বাগানের লেইকে মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

মাছের উৎপাদন বাড়াতে বাইক্কা বিলে আরও পকেট খনন করতে হবে। হাকালুকি হাওরে বাইক্কা বিলে মতো কয়েকটি অভয় আশ্রম স্থাপন করা। মাছের খাদ্য ফিড এর মান পরিক্ষা নিরিক্ষার জন্য জেলা পর্যায়ে ব্যবস্থা রাখা সহ বিভিন্ন সুপারিশ রাখা হয়।

কর্মশালায় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে নানা প্রতিবন্ধকতা দূরীকরণ। চলমান সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে প্রকল্প বাস্তবায়নে সময়পযোগি নানা উদ্যোগ নেওয়ারও সুপারিশ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com