কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিলের বাবা আর নেই
স্টাফ রিপোর্টার : দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পিতা বিশিষ্ট সমাজসেবক মো: লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার ২২ নভেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করেরগ্রামস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মরহুমের জানাযার নামাজ ২৩ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬ টার সময় সদর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে।
লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক তিনবারের সফল ইউপি সদস্য ছিলেন। এছাড়া নাজিরের চক ঈদগাহ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি সামাজিক ও জনসেবামূলক কাজের মাধ্যমে এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
লুৎফুর রহমান মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে, ৩ কন্যা সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।



মন্তব্য করুন