কুলাউড়ায় মনোনয়ন সংগ্রহ করলেন ৪ প্রার্থী

December 22, 2025,

এস আর অনি চৌধরী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার ২২ ডিসেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি মনোনীত প্রার্থী মো: শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো: সায়েদ আলী, স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মো: ফজলুল হক খান সাহেদ এবং স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী।

তিনি আরও জানান, এ পর্যন্ত এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com