কুলাউড়ায় সবুজ বাংলা যুব কল্যাণ সংস্থা দেখিয়ারপুর এর নতুন কমিটি গঠন

এইচ ডি রুবেল : সবুজ বাংলা যুব কল্যাণ সংস্থা দেখিয়ার পুর কুলাউড়া এর নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে দুলাল মিয়া কে সভাপতি ও খন্দকার সাইদুল ইসলাম ইমরান সাধারণ সম্পাদক ও ফজলুর রহমানকে কোষাধক্ষ্য দায়িত্ব দেওয়া হয়। এই ৩ সদস্যের কমিটি আগামী এক বছর পর্যন্ত ক্লাবের সকল কর্মকান্ড পরিচালনা করবেন। এবং পূর্ণাঙ্গ কমিটি আগামী ১ বছর পর করা হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
রবিবার রাত ৮ঘটিকার সময় এলাকার নবীন, প্রবীণ সকলের সমন্বিত সাধারণ সভায় উপস্থিত হয়ে এই ক্লাব গঠনে তাদের মত প্রকাশ করেন। উক্ত ক্লাব এলাকার সামাজিক, সাংস্কৃতিক, ইসলামিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করবে।
ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, মিন্টু, সোহান, রকি, ইজাজ, সেলিম, শাকিল, রিয়াজ উদ্দিন, আবিদ, বদরুল, এহসান, সাগর, হাসান, সাকিব, তারেক, মোসাদ্দিক, মইন মিয়া, হান্নান মিয়া, শাহিন, হেলাল মিয়া, মো: সালেহ আহমদ, রনি মিয়া, সারাফ, গফুর, সামাদ, জামাল, আজাদ, ফাহিম, লিজন, সাকিব, আবদ্দুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন