মৌলভীবাজার-৪ আসনে তথ্য গোপনের অভিযোগ জামায়াত জোটের প্রার্থী নূরে আলম হামিদীর বিরুদ্ধে

January 19, 2026,

সাইফুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে জামায়াত জোটের প্রার্থী শেখ নূরে আলম হামিদীর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে নানা মন্তব্য ও অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন হলফ নামায় ব্রিটিশ নাগরিকত্ব গোপন রাখার কারণে।

জানা গেছে, খেলাফত মজলিসের প্রার্থী তার দাখিল করা হলফনামায় দ্বৈত নাগরিকত্বের বিষয়টি তিনি উল্লেখ করেননি এবং আয় ও সম্পদের বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়নি। তথ্য গোপন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৪৪(২)-এর লঙ্ঘন। আইন অনুযায়ী, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্যপ্রদান বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

হলফ নামায় তাঁর পেশা শিক্ষকতা। শিক্ষিকতায় তিনি বার্ষিক আয় ১ লাখ ৬০ হাজার টাকা, কৃষিখাতে দেশের ভেতরে আয় ১ লাখ ২০ হাজার টাকা আর বাড়ি ভাড়া বাবত ৯০ হাজার টাকা।নগদ টাকা ১২লাখ ৫০ হাজার টাকা।

জানতে চাইলে জামায়াত জোটের প্রার্থী শেখ নূরে আলম হামিদী বলেন,‘ আমি গাড়ির মধ্যে আছি, কিছুই শুনতে পাচ্ছি না বলে ফোন রেখে দেন।

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ইলেকশন কমিশনের হাতে। এখানে আমাদের কিছু করণীয় নেই। তবে ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত দেয় সেটি আজকালের মধ্যে জানা যাবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com