কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ব্রাহ্মন বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবীনগর মৌজার নবীনগর গ্রামের মাধবের টিলা থেকে অবৈধভাবে টিলা কেটে মাটি বিক্রি করে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। আইনগতভাবে টিলা থেকে মাটি কাটা নিষিদ্ধ হলেও এ বিষয়ে কর্নপাত করছেন না এ টিলার কেয়ার টেকার নবীনগর গ্রামের মন্নান খার পুত্র আনার খা।
অভিযোগে জানা যায়, কুলাউড়া উপজেলার ব্রাহ্মন বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবীনগর মৌজার নবীনগর গ্রামের মাধবের টিলার ৪ একর ৬ শতক ভূমির মালিক হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একই ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আব্দুল মান্নান এবং তাঁর লণ্ডন প্রবাসী ভাই আশরাফ হোসেন কয়েছ। আব্দুল মান্না নের বর্তমান বয়স ৮৬ বছর। তার ১ ছেলেও ২ মেয়ে। আরা আনেকেই বিদেশে। আব্দুল মান্নানের ভাই আশরাফ হোসেন কয়েছও বর্তমানে ছেলে মেয়ে নিয়ে লন্ডন অবস্থান করছেন। আব্দুল মান্নান তার উক্ত টিলাতে বিভিন্ন জাতের গাছের চারা রোপন ও পরিচর্যা করার জন্য কেয়ারটেকার হিসেবে নবীনগর গ্রামের মন্নান খার পুত্র আনার খাকে ১ জুলাই ২০১৫ ইং চুক্তিপত্র দলিল করে নিযুক্ত করেন। কিন্তুআনার খা আব্দুল মান্নানের অজ্ঞাতসারে দীর্ঘদিন ধরে মাধবের টিলা থেকে গাছ ও মাটি কেটে বিক্রি করে আসছে।
অভিযোগের প্রেক্ষিতে একদল গনমাধ্যম কর্মী মাধবের টিলা পরিদর্শন করে ঘটনার সত্যতা খুঁজে পান। এ ব্যাপারে ওয়ার্ডইউপি সদস্য লুৎফুর রহমান জানান মাধবের টিলা থেকে গাছ ও মাটি কেটে বিক্রি করার ব্যাপারে তিনি আনার খাকে সতর্ক করে দিয়েছেন।
আব্দুল মান্নানের ভাতিজা মো: তপন জানান কেয়ার টেকার আনার খাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বললেও সে বার বার সময় নিয়েও এখান থেকে যাচ্ছে না। মাধবের টিলা থেকে গাছ ও মাটি কেটে বিক্রি কর তে নিষেধ করলেও সে তা মানছে না। এ ব্যাপারে তিনি পরিবেশ অধিদপ্তরসহ সরকারের ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্ঠি আকর্ষন করেছেন।



মন্তব্য করুন