মৌলভীবাজার-১ আসন (বড়লেখা-জুড়ী) : ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন মিঠু বিজয়ী
February 14, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বেসরকারি ফলাফল অনুযায়ি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু। বড়লেখা ও জুড়ী উপজেলা মিলে মোট ১১৪টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৯৮,২৭৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (জামায়াত) প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৭৮,২১৪টি। মোট ব্যবধান ছিল ২০,০৬৩ ভোট। গণভোটে হ্যাঁ পেয়েছে ১০,৪৬৯ আর না পেয়েছে ৭৯,৫২৭ ভোট। এ আসনে মোট ভোটার ৩,৩৭৮১৬ জন।



মন্তব্য করুন