কুলাউড়ায় শিক্ষিকা সুলতানা বেগম চৌধুরীকে বিদায় সংবর্ধনা প্রদান

February 21, 2026,

মছব্বির আলী : কুলাউড়া উপজেলার করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা বেগম চৌধুরী একই স্কুলে ৩৫ বছর কাটিয়ে অবসরে যাওয়ায় মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এনামুল ইসলাম এনাম।

কুলাউড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: খোরশেদ আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হালিমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সুলতানা বেগম চৌধুরী, ইউকে প্রবাসী তাজ ইসলাম, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান চৌধুরী, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, বিদ্যালয়ের সাবেক সভাপতি নাসির জামান খান জাকি, হোসেনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান বেগম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল মন্নান, সাবেক সভাপতি আব্দুল আজিজ চৌধুরী, ইউকে প্রবাসী সমাজ সেবক আব্দুল কাইয়ুম চৌধুরী, দৈনিক সমকাল পত্রিকার কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, সহকারী শিক্ষকগণ মোছা: তাহমিনা আক্তার, ফাহিমা আক্তার, চুমকি চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সায়রা বেগম চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com