বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক প্রকাশ

February 26, 2026,

লন্ডন প্রতিনিধি : হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর  প্রিয় ভাজন ও মুরিদ, লন্ডনস্থ দারুল হাদিস লতিফিয়া এর সম্মানিত ট্রাস্টি এবং আনজুমানে আল ইসলাহ ইউকে’র প্রাক্তন সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ্ব বশির উদ্দিন আহমদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়াসহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

সাউথ লন্ডনে বসবাসরত বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব বশির উদ্দিন আহমদ আজীবন দ্বীনি খেদমত, শিক্ষা প্রসার এবং কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন বলে উল্লেখ করে শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও আনজুমানে আল ইসলাহ ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনাল জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন, তিনি প্রবাসে বসবাস করেও দ্বীন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন দানবীর ব্যাক্তিত্ব, তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও আন্তরিকতা কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যাক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com