পীর সাজিদ আলী ফাউন্ডেশনের কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

February 28, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশনের উদ্যোগে ২য় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিটিভি ও এশিয়ান টিভির আলোচক মাওলানা সাদিক সিকান্দর।

ফাউন্ডেশনের সদস্য সচিব এম এস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কাসিমনগর জামে মসজিদের সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি মীর মুহিবুর রহমান প্রমুখ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী জামাল জানান, হিফজ প্রতিযোগিতায় উপজেলার ৩০ মাদ্রাসার ৭২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এরমধ্যে ১০ জন বিজয়ী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com