জিলাপিতে ‘হাইড্রোজ’ মিশ্রন, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা

March 4, 2026,

স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় জিলাপিতে  মানব দেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ‘হাইড্রোজ’ মিশ্রণ, পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি রেস্টুরেন্ট সাময়িকভাবে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।

বুধবার ৪ মার্চ  উপজেলার রবিরবাজার, মধ্য রবিরবাজার ও কর্মধা রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ  আল-আমিন। তাকে সহযোগিতা করে র‌্যাব-৯-এর সদস্যরা।

সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত ‘হাইড্রোজ’ মিশ্রণ, ক্ষতিকর রং ব্যবহার, পোড়া তেল দিয়ে খাদ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারের আল মদিনা মিষ্টিঘরকে ৫০ হাজার টাকা, মেসার্স সুজন মিষ্টিঘরকে ২০ হাজার টাকা এবং ধানসিড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এ ছাড়া গুরুতর অনিয়মের কারণে ধানসিড়ি রেস্টুরেন্ট সাময়িকভাবে সিলগালা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com