মৌলভীবাজারে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 7, 2026,

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরের খানদানী রেস্টুরেন্টে খেলাফত প্রতিষ্ঠায় ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

৬ মার্চ শুক্রবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম শাফী’র সভাপতিত্বে এবং জেলা প্রশিক্ষণ সম্পাদক মো: হাদী আলম-এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের  মৌলভীবাজার জেলা  সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত  যুব মজলিসের  মৌলভীবাজার জেলা সহ-সভাপতি শাহ মিসবাহ এবং সংগঠন বিভাগের সম্পাদক শহিদুল ইসলাম তালহা, ও খেলাফত ছাত্র মজলিসের সাবেক  জেলা সভাপতি আল আমিন সাদী।

এছাড়াও  উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি সিয়াম আহমদ ও ইসলামী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মহি উদ্দিন এবং বক্তব্য রাখেন খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা দায়িত্বশীল ও শহর, সদর এবং বিভিন্ন উপজেলা শাখার দায়িত্বশীলরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং আদর্শিক নেতৃত্ব গঠনে ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ছাত্রদেরকে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধের আলোকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com