রাজনগরের পাঁচগাঁও মাদরাসায় প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 9, 2026,

রাজনগর প্রতিনিধি : রাজনগর উপজেলার পাঁচগাঁও এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় ‘প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’ -এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৮ মার্চ রাজনগর উপজেলার পাঁচগাঁও এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

ইফতার মাহফিলে মাদরাসা শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ সহ প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মৌলভীবাজার কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সূত্রে জানা যায়, প্রতিবছর রমাদ্বান মাসে সিলেট বিভাগের ৪ জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট ছাড়াও রাজধানী ঢাকা সহ মোট ৫টি জেলার ৩০ এর অধিক বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com