লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 10, 2026,

লন্ডন প্রতিনিধি : বৃটেনের লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৫ মার্চ লন্ডন সিটির হোয়াটচ্যাপলের একটি  রেস্টুরেন্টে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি অধ্যাপক শেখ এম শামীম শাহেদ এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন শমশেরনগর হাসপাতাল কমিটি ইউকের সিনিয়র সহ-সভাপতি ও লন্ডনভিত্তিক বাংলা লিটলম্যাগ স্বচিন্তার নির্বাহী সম্পাদক ব্যাংকার সৈয়দ সোহেল আহমদ, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, কোষাধ্যক্ষ শেখ মোঃ ইয়াকুব আলী, সিনিয়র সদস্য শাহ জামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোশাররফ শায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আমিন রশীদ, যুক্তরাজ্য জাসাসের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান রোকন, অ্যাসোসিয়েশনের সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ নোমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ফয়ছল, সহ-দপ্তর সম্পাদক সাইফুল আলম চৌধুরী আলাল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান ইমন, সহ-ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম সায়েম, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক সৌরভ আহমদ, সহ-আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু, আল জাকির মুন্না, তানভির রায়হান, মোঃ মামুন, হুমায়ুন আলী, ফাহমিদ হাসান, সামী চৌধুরী, অমি চৌধুরী, মোঃ ফয়ছল, শেখ মোঃ তারেক আহমদ প্রমুখ।

আলোচনায় বক্তারা কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সামাজিক উন্নয়নমূলক কাজের  প্রসংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজিত মোনাজাত ও ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com