মৌলভীবাজারে ঈদগাহে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) পৌর ঈদগাহে নামাজ আদায়ের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
ঈদের জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ এলাকা ও আশপাশে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। প্রবেশপথে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশেই শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে এবং টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছে। এদিকে পৌর ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় প্রশাসন জানায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন হচ্ছে।



মন্তব্য করুন