মৌলভীবাজারে জ্বালানি তেলের তীব্র সংকট, গ্রাহকদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশনগুলো

March 28, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে যা জনজীবন ও পরিবহন ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলছে। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক, পণ্য ও যাত্রীবাহী পরিবহন শ্রমিকসহ সাধারণ মানুষ।

গত দুইদিন জেলার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকার পর শনিবার শহর ও আশেপাশের ৪টি পাম্পের মধ্যে শহরের কুসুমবাগ এলাকায় একটি পাম্পে সিমিত আকারে তেল সরবরাহ শুরু করে। তেল সরবরাহের খবর পেয়ে শত শত যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। ফিলিং স্টেশনগুলো গ্রাহকদের চাহিদা মেটাতে রিতিমত হিমশিম খাচ্ছে।

মোটরসাইকেল, মাইক্রোবাস, বাস ও পণ্যবাহী ট্রাকের চালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না। অনেকেই এক পাম্প থেকে অন্য পাম্পে তেলের জন্য ঘুরছেন। মোটরসাইকেলে দেয়া হচ্ছে ২‘শ থেকে ৩‘শ টাকার তেল।

ভুক্তভোগীদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছেন, যা সংকটকে আরও বাড়িয়ে তুলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com