বউ চলে যাওয়ার শোক সহ্য করতে না পেরে নেশাগ্রস্থ
March 28, 2026,

স্টাফ রিপোর্টার : স্ত্রী চলে যাওয়ার শোক সহ্য করতে না পেরে ডেন্ডি (নেশাজাতীয় দ্রব্য) সেবনে জড়িয়ে পড়েছে রিকশা চালক আব্দুর রহমান।
শুক্রবার ২৭ মার্চ বিকেলে শাহ মোস্তফা সড়কে ডেন্ডি সেবন করলে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে তার সাথে কথা বললে সে জানায় তার স্ত্রী ছয় বছর ধরে তাকে ফেলে চলে গেছে এর পর থেকে সে ডেন্ডি সেবন করে আসচ্ছে। তার বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা এলাকায়। পরের স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
সচেতন মহলের আশঙ্কা, এ ধরনের নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানোর কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।



মন্তব্য করুন