ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৯ মার্চ রবিবার ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, ক্যারেন, দাবা, গাফলা, লুডু, মিউজিক্যাল চেয়ার খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ফয়সল একাদশ ও রানারআপ রুহুল একাদশ এবং ক্রিকেট চ্যাম্পিয়ন ফয়সল একাদশ ও রানার্স-আপ নোমান একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মো: খালিছুর রহমান, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক শুভ্রত চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক রিপন মিয়া, ক্রীড়া সম্পাদক জীবান মিয়া, সহ অর্থ সম্পাদক খাইরুল ইসলাম, রাকিব চৌধুরী, শিবু দাস প্রমূখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ দলীয় অধিনায়ক এবং ব্যাক্তিগত পুরস্কার প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।



মন্তব্য করুন