মৌলভীবাজার প্রেসক্লাবে ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান পতন’ বইয়ের প্রকাশনা উৎসব

March 29, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্য, লেখক, গবেষক ও কলামিষ্ট ‘সাদেক আহমদ’ এর লেখা ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান পতন’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৯ মাচ রাত ৮ টায় মৌলভীবাজার প্রেসক্লাব কনফারেন্স হলে ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান পতন’ গ্রন্থ প্রকাশনা কমিটি আহ্বায়ক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও সমাজকর্মী মু. ইমাদ উদ দীন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ ছাদিক আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, গ্রন্থের প্রণেতা বিশিষ্ট লেখক ও গবেষক সাদেক আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক এনটিভির স্টাফ রিপোর্টার ও ইকিলাবের প্রতিনিধি এস এম উমেদ আলী, বিশিষ্ট ব্যাংকার ও আইনজীবী মোস্তাক আহমদ বড় ভূইয়া।

বক্তব্য রাখেন, কবি ও আবৃত্তি শিল্পী সুফি চৌধুরী, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো: শাজাহান মিয়া, মনুবার্তার সম্পাদক মো: জসিম উদ্দিন, মৌলভীবাজার সমাচারের সম্পাদক, কবি ও ছড়াকার আব্দাল মাহবুব কোরেশী, মো: মোক্তাদির হোসেন, মামুনুর রশিদ মছু, সাংবাদিক ময়নুল ইসলাম চৌধুরী, দেওয়ান মুনাকিব চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জহির খান, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com