মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

March 29, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের ওয়াপদা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও আইনানুগ কার্যক্রম যাচাই করা হয়। এসময় রেজিস্ট্রেশন বিহীন, রুট পারমিট বিহীন, রুট পারমিটে অনুমোদিত আসনসংখ্যার চেয়ে বেশি আসন বসানো, দাঁড়িয়ে যাত্রী পরিবহন, রেজিস্ট্রেশন ও রুট পারমিট না থাকার অভিযোগে বিভিন্ন যানবাহনকে জরিমানার আওতায় আনা হয়।

২৯ মার্চ রোববার অভিযানকালে ‘হবিগঞ্জ-সিলেট বিরতীহীন এক্সপ্রেস’ নামক বাসকে ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ‘হানিফ পরিবহন’ বাসকে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২টি মামলায় সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও একটি যাত্রীবাহী মিনিবাসের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় সেটি ঘটনাস্থল হতে জব্দ করা হয়।

জেলা প্রশাসন জানায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com