যে এলাকায় লাইব্রেরী যত সমৃদ্ধ সেই এলাকার মানুষ তত উন্নত-জেলা পরিষদ প্রশাসক মিজান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো: মিজানুর রহমান মিজান বলেছেন, যে এলাকায় পাবলিক লাইব্রেরী যত সমৃদ্ধ সেই এলাকার মানুষ তত উন্নত। বর্তমানে আগের মতো আর কেউ বই পড়েনা। জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে বই পড়ার কোন বিকল্প নেই। তিনি পাবলিক লাইব্রেরীর গুরুত্ব তুলে ধরে আরোও বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাবলিক লাইব্রেরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার ২৯ মার্চ দুপুরে এক সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাতে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর কার্যকরী কমিটির সদস্যরা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন এবং আন্তরিক অভিনন্দন জানান। এসময় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে একটি ফুলের চারা রোপন করা হয়।
তিনি বলেন, লাইব্রেরী শুধু বই পড়ার স্থান নয়, এটি শিক্ষার্থী, গবেষক ও সাধারণ মানুষের জন্য জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নতুন প্রজন্মকে বইমুখী করতে এবং সৃজনশীল চিন্তাধারা গড়ে তুলতে লাইব্রেরীর বিকল্প নেই।
জেলা পরিষদের প্রশাসক আরও জানান, লাইব্রেরীর আধুনিকায়ন, বইয়ের সংগ্রহ বৃদ্ধি এবং পাঠকদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্ট সবাইকে লাইব্রেরী কার্যক্রম আরও সক্রিয় ও জনবান্ধব করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
এসময় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আব্দুল অদুদ, সহ-সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সহ-সম্পাদক এহসানা চৌধুরী চায়না, কার্য নির্বাহী কমিটির সদস্য সৈয়দ রুহুল আমিন, আনোয়ার হোসেন দুলাল, আয়েশা শাহনাজ রিনি, বিশ্বজিৎ লাল দত্ত, মো: মাহবুবুর রহমান রাহেল, কবি সুফি চৌধুরীসহ অন্যান্য সদস্যরা।



মন্তব্য করুন