মৌলভীবাজারে পাম্প মালিকদের ধর্মঘট, পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

April 2, 2026,

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের বিভিন্ন পাম্পে অযৌক্তিক ভাবে জরিমানা আদায়, ট্যাগ অফিসার নিয়োগ সহ প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে চলছে অনির্দিষ্ট কালের জন্য ঘর্মঘট।

মৌলভীবাজার জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান জানান, প্রশাসনের অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে তারা মৌলভীবাজার সহ সিলেট বিভাগে অনির্দিষ্ট কালের জন্য সকল পেট্রোল পাম্প ও সিএনজি পাম্প বন্ধ রেখেছেন।

এদিকে ফিলিং ষ্টেশনগুলোতে পেট্রোল, অকটেন, ডিজেল ও সিএনজি গ্য্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার ২ এপ্রিল সকাল ১১টা থেকে এক ঘন্টা মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় পাম্পের সম্মুখে মৌলভীবাজার-সিলেট সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। এতে করে চরম ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী অন্যন্য যাত্রীরা।

পরে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন প্রশাসনের পক্ষে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

তবে সকাল থেকে সিলেট বিভাগসহ মৌলভীবাজার জেলায়ও সকাল থেকে সবগুলো পাম্প ও সিএনজি ফিলিং ষ্টেশন বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com