জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস  উপলক্ষে মৌলভীবাজারে র‌্যালী ও আলোচনা সভা

April 6, 2026,

স্টাফ রিপোর্টার : “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা ও গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|

এ উপলক্ষে সোমবার সকালে মৌলভীবাজার কালেক্টরেট ভবনের সামন থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়| পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও জেলা  ক্রীড়া অফিসার মাজেদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদ, সাংবাদিক, ক্রীড়াবিদ, খেলোয়াড়, সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন|

এছাড়াও, একই দিন সকালে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় যুব ও জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান ও ক্রীড়া প্রতিমন্ত্রী  মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন|  সভায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com