বিজিবির অভিযানে ৫৮ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার

April 11, 2026,

স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) হতে একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ মোড় হতে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমান ভারতীয় কসমেটিক উদ্ধার করে। ১১ এপ্রিল সকাল ১১ টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

৫২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো: আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ হাজার ৯‘শ পিস ভারতীয় স্কীন ব্রাইট ক্রীম, ২ হাজা ৫‘শ পিস ভারতীয় স্কীন সানরাইজ ক্রীম এবং ১৮ হাজার পিস কাভেরী মেহেদী আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য ৫৮ লাখ ৬০ হাজার টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com