সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী

April 18, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান-এর কবর জিয়ারত করেছেন সাবেক সংসদ সদস্য ও ইসলামী ব্যক্তিত্ব হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী।

শুক্রবার ১৭ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান এলাকায় গিয়ে তিনি মরহুম এই বরেণ্য রাজনীতিকের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জানা গেছে, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান-এর আমন্ত্রণে হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী সদর উপজেলার বাহারমর্দানে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। এ সময় তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু এবং বিএনপি ও আল ইসলাহর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com