মৌলভীবাজার সরকারি কলেজে ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’ এর নামফলক পুন:স্থাপন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সরকারি কলেজে অবস্থিত ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’ এর নামফলক পুনরায় স্থাপন করা হয়েছে। পূর্বে ফ্যাসিস্ট শাসনামলে ভেঙে ফেলা এই নামফলকটি আনুষ্ঠানিকভাবে পুনঃস্থাপন করা হয়।
এ উপলক্ষে শনিবার ১৮ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান।
আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মো: ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।



মন্তব্য করুন