কালবৈশাখী ঝড়ে শহরের রঘুনন্দনপুর ৪ দিন যাবত বিদ্যুৎবিহীন
April 21, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌর শহরের ৩ নং ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকায় ৪ দিন ধরে টানা কালবৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
ঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়া, তার ছিঁড়ে যাওয়া এবং ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
ব্যবসা-বাণিজ্য ও ঘরোয়া কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা। রাতে অন্ধকারে নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভুক্তভোগীরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর দাবি জানিয়েছেন।



মন্তব্য করুন