বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফলাফল ঘোষণা

April 27, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর মেধা যাচাই পরীক্ষা-২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়েছে।

২৫ এপ্রিল শনিবার শহরের একটি রেস্টুরেন্টে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিআইএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেলা’র বিশিষ্ঠ সংগঠক এম মুহিবুর রহমান মুহিব।

এসময় সংগঠন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক (সার্বিক) মো: শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বক্স, বিআইএস এর  ভাইস চেয়ারম্যান আলমগীর আলম, মহাসচিব মোহাম্মদ নাজমুল হোসাইন, যুগ্ম মহাসচিব মো: মুজিবুর রহমান জসনু, সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, অর্থসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম অর্থ সচিব আব্দুস সোবহান দেওয়ান, যুগ্ন প্রচার ও প্রকাশনা সচিব রাসেল আহমদ, দপ্তর সচিব ইঞ্জিনিয়ার মো: ফয়েজ, সমাজ কল্যাণ সচিব হোসাইন আহমদ, যুগ্ম সমাজ কল্যাণ সচিব রেজাউল করিম রাফি, কার্যকরী পরিষদের সদস্য রাহেল আহমদ, মো: মনির উদ্দিন, মো: আশরাফুল ইসলাম তানভীর, শেখ মেহেদী হাসান, রেদওয়ান আহমদ ছামী, নির্বাহী পরিচালক মো: নজমুল খান, সাঈদ আবদুল্লাহ হাসান, আব্দুল্লাহ আল মোহাইমিন রমি, আবদুস সামাদ সুজেল, ফাইয়ান আহমদ, নাহিদুর রহমান ইমরান, মাহদী হাসান নোমান, হুমায়ুন আহমেদ শিমুল, মোহাম্মদ হৃদয় মিয়া, টিম মেম্বার  জাহেদুল ইসলাম আমিনুল, জুয়েল আহমদ, রাজু লাল মালাকার, বিপুল চন্দ্র দাশ, শাহরিয়ার রহমান শিহাব, মোহাম্মদ আমান রহমান, রাজন আহমদ, রাকিব হোসেন ইমন, রাফিদ আহমেদ রাফি, সৈয়দ ইমরান আলী, কামরুজ্জামান লাদেন, শাহ গৌছুল হোসেন সাকি, শাহান আহমদ, হোসাইন আহমদ, হোসাইন আহমদ সাবিবর, মো: আবদুল মুমিন তুহিন, দুরুদ আলী তালুকদার, তাসলিমুল ইসলাম প্রমুখ।

জেলা সর্ববৃহৎ প্রতিযোগিতামূলক এই মেধা যাচাই পরীক্ষার বহুকাঙ্খিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মন্ডলীর অপেক্ষা অবসান হয়েছে, খুব কম সময়ের মধ্যে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com