কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি বাবুল আহমেদ

May 6, 2026,

মাহফুজ শাকিল : মধ্যপ্রাচ্যের দেশ কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি মনোনীত হয়েছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা বাবুল আহমেদ। এছাড়া সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন রেণুকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে এক সভায় তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়।

এক প্রতিক্রিয়ায় এসোসিয়শনের নতুন সভাপতি বাবুল আহমেদ বলেন, আমি চার বছর ধরে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলাম। বিভিন্ন সময়ে সভাপতির অনুপস্থিতিতে ‘ভারপ্রাপ্ত’ সভাপতির দায়িত্ব পালন করেছি। আমাকে এখন আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের এসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শাজান মিয়া, প্রধান উপদেষ্টা আশরাফুল ইসলাম চৌধুরী জাহাঙ্গীর, সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন রেণু, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শাহ মো: আমির উদ্দিন এবং এসোসিয়েশনের সকল সদস্যেদের প্রতি। সবার আন্তরিক সহযোগিতায় আমাদের এসোসিয়েশনকে মানুষের কল্যাণে কাজ করার জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।

উল্লেখ্য, কাতারে বসবাসরত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সমন্বয়ে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন ‘কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’। প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যানে অবদান রাখার মহৎ উদ্দেশ্যে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি দীর্ঘদিন থেকে কুলাউড়ার আর্ত-মানবতার সেবায় কল্যাণকর কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com