হা/মলা, ভাঙচুর ও প্রাণ/নাশের হু/মকির অভিযোগ, পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকার এক নারী ও তার স্বামী ফাহিমুল ইসলামের উপর হামলা, ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নাজমিন চৌধুরী বাদী হয়ে ঘটনার দিন ও তারিখে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে ঘটনার পর তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে বাদীর ঘর পরিদর্শন করেন এবং ভাংচুরসহ অন্যান্য আলামত দেখেন এবং ছবি তুলে নেন।
পরবর্তীতে বিবাদীদের সতর্ক করে দেন যাতে এই অসহায় পরিবারের উপর আর কোন ধরনের দাঙ্গাহাঙ্গামা না করেন।
কিন্তু তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল থেকে যাওয়ার পর পূণরায় একই কায়দায় অভিযোগকারী পরিবারকে নানান ভাবে হামলা ও ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি ধামকী দিয়েই যাচ্ছে।
বাধ্য হয়ে ভুক্তভোগী নাজমিন চৌধুরী গত ৩ মে ২০২৬ ইং তারিখে মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ঘরে প্রবেশ করে ভাঙচুর, মারধর এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে আছেন আলিম মিয়া, জহির মিয়া, আজিম মিয়া, রুকসানা বেগম আরও অজ্ঞাতনামা কয়েকজন।
অভিযোগে বলা হয়, হামলার সময় ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের শারীরিকভাবে আঘাত করা হয় এবং ঘরে থাকা মালামাল নষ্ট করা হয়।
ভুক্তভোগীর দাবি, হামলার ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আহত হন এবং চিকিৎসা গ্রহণ করতে হয়। একই সঙ্গে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের অভিযোগও করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও পুনরায় হামলার হুমকি দিয়ে আসছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
উক্ত বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।



মন্তব্য করুন