মুরগির খাঁচার নিচ থেকে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আ/টক ১

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ লজেন্স ও বিভিন্ন জাতের কসমেটিক সামগ্রী জব্দ করেছে।
মৌলভীবাজার পুলিশ, গোপন সংবাদের ভিত্তিতে ৮ মে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যানকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পিকআপ ভ্যানে থাকা মুরগির খাঁচার নিচ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের লজেন্স ও বিভিন্ন জাতের কসমেটিক উদ্ধার করা করা হয়। এ ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়েছে।
পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ভারতীয় অবৈধ পন্য নিয়ে আসে মৌলভীবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বুকিং দেয়ার জন্য।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পণ্যগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে এনে মৌলভীবাজার শহরে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল।
আটককৃত ব্যক্তি হলেন জসিম উদ্দিন (২৬), পিতা- সামছুর উদ্দিন, সাং- চিকনাগুল, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২২-৫৯০২ নম্বরের একটি পিকআপও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তি এবং পলাতক একজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন