মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান

May 9, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো: রিয়াজুল ইসলাম।

শুক্রবার ৮ মে সকালে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন।

পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com