বৈষম্য বিলোপ আইন প্রণয়ন এবং সরকারী পরিষেবায় দলিত ও চা জনগোষ্ঠীর অভিগম্যতা বৃদ্ধির দাবিতে সম্মেলন অনুষ্ঠিত

May 10, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও নাগরিক উদ্যোগে মৌলভীবাজার এ ‘সিলেট বিভাগীয় দলিত সম্মেলন-২০২৬’ আয়োজন করা হয়েছে।

১০ মে বরিবার শহরের একটি অভিজাত হোটেলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আকতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা কর্মকর্তা মো: আবুল কাশেম, শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, ম্যাক বাংলাদেশ জেলা এনজিও বিষয়ক সমন্বয়কারী ও প্রধান নির্বাহী এস এ হামিদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক নজরুল ইসলাম মুহিব, রেডিও পল্লীকন্ঠ এর সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান এবং বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মিলন রবিদাস।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সভাপতি উত্তম কুমার ভক্ত। স্বাগত বক্তব্য রাখেন বিডিইআরএম মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি পরিমল সিং বাড়াইক। সিলেট বিভাগের দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে ধারণাপত্র উপসন্থপান করেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস। সভায় সিলেট বিভাগের ৪টি জেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি চাম্পালাল রবিদাসবলেন, চা শ্রমিকরা রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে ৮ ঘন্টা কাজ করে ২ কেজি চা পাতা উত্তেলন করলে ১৮৭ টাকা পায়। তিনি চা শ্রমিকের মজুরি বৃদ্ধি করার সুপারিশ করেন। রশীদপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় রুমের সংখ্যা অনেক কম থাকায় বেশিরভাগ চা শ্রমিকের সন্তানরা গুনগত শিক্ষা গ্রহণ করতে পারছে না।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি সুস্মিতা গোয়ালা রীতা বলেন, তার ছেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পড়ালেখা করে। কিন্তু একটি ল্যাপটপের অভাবে তার শিক্ষা গ্রহণ ব্যহত হচ্ছে বলে তিনি জানান। অর্থের অভাবে তিনি তার ছেলেকে একটি ল্যাপটপ কিনে দিতে পাচ্ছেন না বলে দুঃখ প্রকাশ করেন। তিনি আরো বলেন, চা বাড়ানের হাপতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক এবং ঔষধ নেই। তিনি স্বাস্থ্যসেবা উন্নত করার অনুরোধ জানান।

সুনামগঞ্জ প্রতিনিধি লাকী রাণীবলেন, আবাসনের জন্য আমরা আবেদন করার পরও আমাদের আবাসনের কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের মজুরী বৃদ্ধির অনুরোধ জানান।

সুনামগঞ্জ প্রতিনিধি জহরলাল রবিদাসবলেন, বৈষম্য বিলোপ আইন প্রণয়নের জন্য তারা সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন।

সিলেট প্রতিনিধি স্বপন ঋষি সিলেট পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ করেন।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি এবং নাগরিক উদ্যোগ এর ফিল্ড কো-অর্ডিনেটর জিয়ানা মাদ্রাজী বলেন, কমলগঞ্জ উপজেলায় প্রায় ২১ টি চা বাগান রয়েছে। জুরি ও কূলাউড়া উপজেলায় অধিকাংশ চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে শিশুরা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পাচ্ছে না। তিনি এই এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আবেদন জানান। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল দীর্ঘদিন থেকে বন্ধ থাকার কারণে লক্ষাধিক চা শ্রমিক প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি হাসপাতালটি দ্রুত চালু করার অনুরোধ জানান। এছাড়াও জেলা সদরে জরুরী রোগী পরিবহনের জন্য প্রত্যেক চা বাগানে কমপক্ষে একটি করে এম্বুলেন্স এর ব্যাবস্থা করার সুপারিশ করেন।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি ধ্রুব বাঁশফোরবলেন, পৌরসভায় পরিচ্ছন্ন কাজে নিয়োজিত কর্মীরা মাসে ১,২০০ টাকা মজুরী পায়। .সেই টাকায় তাদের মাসিক ব্যয় নির্বাহ সম্ভব হয় না। তিনি তাদের বেদন বৃদ্ধির সুপারিশ করেন।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি দুলাল দাসবলেন, চা শ্রমিকরা বিদ্যুত বিলের কোন কাগজ হাতে পায় না। তারা বিদ্যুৎ ব্যবহার না করলেও প্রতি মাসে তাদের বিল দিতে হচ্ছে। বাগান কর্তৃপক্ষ যাতে বিদ্যুৎ বিল প্রদান করে সেই ব্যবস্থা গ্রহনের সুপারিশ জানান।

এখন টিভির প্রতিনিধি হামিদ বলেন কূলাউড়া উপজেলায় অবস্থিত পরীনগর হরিজন কলোনীর বাসিন্দাদের স্থানীয় রেস্টুরেন্টে ঢুকতে দেয়া হয় না। তাদের স্কুলে ভর্তি করা হলে মূলধারার লোকজন বাধা সৃষ্টি করে। তিনি বলেন, এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হলে এবং বিডিইআরএম ও নাগরিক উদ্যোগ এর পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়ার পর তিনি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে এখন হরিজন সম্প্রদায়ের শিশুরাও ঐ স্কুলে ভর্তির সুযোগ পায়।

বাংলাদেশ দলিত পরিষদ, সিলেট বিভাগীয় সভাপতি মিলন রবিদাস বলেন, আমাদের সমাজে এখন হরিজন জনগোষ্ঠীর প্রতি বৈষম্য বিদ্যমান রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পরও ুনজস্ব ভূমি না থাকায় দলিত ও চা জনগোষ্ঠীর যুবক-যুবতীরা কোন ঋন পায় না। ফলে তারা তাদের প্রশিক্ষণ কোন কাজে লাগাতে পারে না।

রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজারমেহেদী হাসান মৌলভীবাজার সদরে জুতা মেরামত শ্রমিকদের জন্য প্রয়োজনীয় ছাউনী নির্মানের জন্য পৌর কর্তৃপক্ষকে প্রস্তাবনা দিবেন বলে জানান।

ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদবলেন, তিনি শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোতে পানীয় জলের সমস্যা নিরসনের জন্য ১৫০টি টিউবওয়েল তার সংস্থার পক্ষ থেকে স্থাপন করেন। টিউবওয়ের স্থাপন করতে গিয়ে তিনি চা বাগান কর্তৃপক্ষের বাধার সম্মুখিন হন। তারপরও তিনি থেমে থাকনে নি বলে জানান। তার সংস্থা এবং মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার হরিজন জনগোষ্ঠী বর্তমানে অধিকাংশ রেস্টুরেন্ট এ প্রবেশ করতে পারে।

মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক নজরুল ইসলাম মুহিব বলেন, নাজিরাবাদের পরিচ্ছন্নকর্মীদের উচ্ছেদের মুখে তীব্র প্রতিবাদ করে নাগরিক প্ল্যাটফর্ম ও সহযোগি সংগঠনের সহযোগিতায় তিনি উচ্ছেদ বন্ধ করতে সমর্থ হন।

মৌলভীবাজার প্রেসক্লাব এর আহ্বায়ক বকসী ইকবালবলেন, চা শ্রমিক সন্তানের জন্য পৃথক কোটার ব্যবস্থা করা প্রয়োজন। চা বাগানগুলোতে বেতন বোনাস থেকে যেন বঞ্চিত না হয় সেজন্য আগে থেকে ডিসির কাছে স্মারকলিপি জমা দেওয়া।

শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর বলেন দলিত ও চা জনগোষ্ঠীর যুবরা যেন সহজে মূলধন পেতে পারে সেজন্য সচিবের সাথে কথা বলে শর্ত শিথীল করার চেষ্টা করবেন। দলিত ও চা জনগোষ্ঠীর যুবদের জন্য বিশেষ কোঠার ব্যবস্থা করবো।  চা জনগোষ্ঠীদের প্রশিক্ষণে সবসময় অগ্রাধিকার দেন। শ্রীমঙ্গলে চা বাগানগুলোতে এই অর্থবছরে ৭ টি প্রশিক্ষণ প্রদান করেন তার দপ্তর থেকে।

মহিলা বিষয়ক অধিদপ্তর (মৌলভীবাজার) এর উপপরিচালক শাহেদা আকতার বলেন দলিতদের সেবাআওতায় আনার জন্য প্রচার প্রচারনা বৃদ্ধি করবেন। ঠডই প্রতিমাসে ৬৩ পাবে। ঠডই, মা ও শিশু প্রকল্প দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা করবেন। দলিত ও চা জনগোষ্ঠী নারীরা সংগঠন করলে ৭ দিনের মধ্যে নিবন্ধন দিবেন বলে আশ^াস দেন।

সমাপনি বক্তব্যে বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সভাপতি উত্তম কুমার ভক্ত বলেন নেতৃত্ব বিকাশে ঘটাতে হবে এবং কমিউনিকেশন বৃদ্ধি করতে হবে আমাদের। সমাজের মূলধারার মানুষের সাথে এখনও দূরত্ব রয়ে গেছে আমাদের শিক্ষা ও সচেতনতার মাধ্যমে দূর করতে হবে। বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নে আমাদের একযোগে কাজ করতে হবে। দলিত শিক্ষার্থী প্রতিবছর ৩০ জন করে শিক্ষাবৃত্তি প্রদান করেন। ১% কোটার কথাও উল্লেখ্য করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com