মৌলভীবাজার জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট

May 11, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রবিবার ১০ মে সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো: জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএমের নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন পয়েন্টে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের সমাবেশ ও মোতায়েন করা হয়।

ফোর্স মোবিলাইজেশন ড্রিলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো: ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের ট্রাফিকসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।

এছাড়া মৌলভীবাজার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com