মৌলভীবাজারে ‘এশিয়া পোস্ট’ অনলাইন পোর্টাল এর আনুষ্ঠানিক উদ্বোধন

May 12, 2026,

স্টাফ রিপোর্টার : নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম অনলাইন পোর্টাল ‘এশিয়া পোস্ট’ সারা দেশের ন্যায় মৌলভীবাজারে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

সোমবার  ১১ মে দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে নতুন এই গণমাধ্যমের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান (ভিপি মিজান)।

এশিয়া পোস্টের মৌলভীবাজার জেলা প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ-দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমদ, বিশিষ্ট লেখক ও গবেষক সাদেক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,এনটিভির স্টাফ করসপনডেন্ট ও পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম উমেদ আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।

এ ছাড়া আলোচনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশন এর জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, চ্যানেল ওয়ান এর জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, এখন টেলিভিশন এর জেলা প্রতিনিধি এম এ হামিদ, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক ছড়াকার আবদাল  মাহবুব কোরেশী, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ, কমলগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com