ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা করা হবে, পর্যায়ক্রমে ফ্যামেলী কার্ড ও কৃষক কার্ড দেয়া হবে-মৌলভীবাজারের জেলা প্রশাসক

May 13, 2026,

স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ প্রাথমিক পর্যায়ে বাস্তবায়ন নিয়ে মৌলভীবাজারে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বুধবার ১৩ মে দুপুরে মহিলা সংস্থার হল রুমে জেলা তথ্য অফিসের আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল আহমদ ও জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, হাওরপাড়ের কৃষকদের দুঃখ-কষ্ট নিয়ে আমার অভিজ্ঞতা রয়েছে। আমি যখন সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্বরত ছিলাম, তখন ২০১৭ সালে সেখানে একটি ভয়াবহ বন্যা হয়েছিলÑযা আপনারা সবাই জানেন। সেই সময়ে কৃষকদের চরম দুর্দশা আমি নিজ চোখে দেখেছি। পরবর্তীতে মৌলভীবাজারের রাজনগরে ইউএনও হিসেবে দায়িত্ব পালনের সময়ও কৃষকদের কষ্টগুলো খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি।

কৃষকদের এই সমস্যার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত সচেষ্ট। আমরা ক্ষতিগ্রস্ত প্রতিটি কৃষকের তালিকা প্রস্তুত করছি এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশেই ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষি কার্ড প্রদান করা হবে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছে। মৌলভীবাজার জেলাতেও এই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

পাশাপাশি মৌলভীবাজার জেলায় কৃষক কার্ড প্রদানের কাজও চলমান রয়েছে। এ ছাড়া ইমাম, খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননী প্রদান করার উদ্যোগও সরকার গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, নতুন করে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজের মধ্যে কর্মচঞ্চলতা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

ইতোমধ্যে শ্রীমঙ্গল বাইপাস সড়ক নির্মাণ, সাইফুর রহমান স্টেডিয়ামের সংস্কার এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব সরকারকে জানিয়েছি। আশা করছি, সরকার এই বিষয়গুলো অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com