মৌলভীবাজারে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

May 13, 2026,

স্টাফ রিপোর্টার : সারা দেশের নায় অনিবার্য কারণবশত স্থগিত হওয়া ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ‘অটিজম ও মানবতা-প্রতিটি জীবনেরই মূল্য আছে’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে।

বুধবার ১৩ মে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পারিচাল ডা: সুবিমল দে, জেলা প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা চন্দন কুমার পাল, অটিজম জেলা এন, ডি, ডি সেবা কেন্দ্রের সহকারি পরিচালক জোবায়ের আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, হোসাইন আহমদ, ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক ডিডি রায় বাবলু, আব্দুর রউফ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান। পরে প্রধান অতিথি জেলা এন, ডি, ডি সেবা কেন্দ্রের পক্ষ থেকে প্রতিবন্দিদের মধে অনুদানে চেক বিতরন করেন।

উল্লেখ্য, অটিজমে দিবসটির মূল লক্ষ্য হল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা।

অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতির মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com