উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ছাত্র সংসদ এর উদ্যোগে দ্বীনি মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ছাত্র সংসদ এর উদ্যোগে এক প্রাণবন্ত দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়।
১৪ মে মাদ্রাসার কনফারেন্স হলে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতী বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। মাদ্রাসার ছাত্র ছাত্রীরা হামদ-নাত, কবিতা আবৃত্তি, ডিসিপ্লিন বিষয়ের উপর চমৎকার বক্তব্য উপস্থাপন ও পরিবেশন এবং দ্বীনি আলোচনা অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রিন্সিপাল ও আলোচকবৃন্দ কুরআন-সুন্নাহর আলোকে ইসলামের শিক্ষা, নৈতিকতা এবং দ্বীনের পথে চলার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, বর্তমান সমাজে তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক আদর্শে গড়ে তুলতে এ ধরনের দ্বীনি আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার উস্তাদ মাওলানা আবদুর রকিব সিদ্দিকী, মাওলানা শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী, মাওলানা মুফতী মুজিবুর রহমান, কাজী হুসনে মোবারক প্রমূখ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি উপস্থিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।



মন্তব্য করুন