মৌলভীবাজার মেঘনা ছড়া ভরাট, খননের দাবিতে এলাকাবাসী

May 17, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের দীর্ঘদিন ধরে মেঘনা ছরাটি ভরাট হয়ে গেছে। ফলে পানি চলাচল ব্যাহত হওয়ায় সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, ছরাটি খনন ও সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় দিন দিন পরিস্থিতির অবনতি ঘটছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি ঢুকে পড়ছে।

স্থানীয়রা দ্রুত ছরাটি খনন করে স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ অবৈধভাবে মাটি বা বর্জ্য ফেলে ছরা ভরাট করতে না পারে সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com