মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

May 20, 2026,

স্টাফ রিপোর্টার : ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে।

২০ মে বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত আলোচনা সভা মৌলভীবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক এস এম সানাউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (মৌলভীবাজার সদর সার্কেল) আবুল খায়ের।

বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মৌলভীবাজার স্টেশনের স্টেশন অফিসার মো: বেলায়েত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ সহ জেলায় কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ফায়ার সার্ভিসের প্রত্যেক কর্মীগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণ নয়, যে কোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ এই কাজ করতে অনেক কর্মীগণ যেমন আহত হচ্ছেন তেমনই তাদের তাজা প্রাণ দিয়ে জনগণের জান ও মালের তথা দেশের সম্পদ রক্ষা করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com