কুলাউড়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে কর্মশালা

May 21, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই এবং পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২১ মে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, ভেটেনারি সার্জন ডা. আব্দুল মজিদ উজ্জ্বল ও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুর রাকিব। আলোচনায় অংশ নেন মাও. আহসান উদ্দিন, মো. আবুল কালাম, মাও. কামরুল ইসলাম আল হানাফি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মো. খোরশেদ আহমেদ খান সুইট, সাংবাদিক আজিজুল ইসলাম ও নাজমুল বারী সোহেল, ইসলামি ফাউন্ডেশনের এমসিটি মাওলানা এসএম শিহাব উদ্দিন প্রমুখ।

প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পশুর চামড়া নষ্ট না করে সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ ও সংরক্ষণের কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, এতিমখানার প্রধানসহ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com