শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় অ/হ/ত বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত একটি চিতা বিড়াল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের টি রিসোর্ট এন্ড মিউজিয়ামের সামনে চলন্ত গাড়ির সাথে ধাক্কা লেগে আহত হয়ে পড়ে ছিল একটি চিতা বিড়াল।
বিড়ালটিকে আহত অবস্থায় দেখে জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন নামক দুই ব্যক্তি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে অবহিত করেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ ঘটনাস্থলে দেখেন বিপন্ন প্রজাতির চিতা বিড়াল আহত হয়ে পড়ে আছে।
পারে তারা দ্রুত চিতা বিড়ালটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাত গুরুতর হওয়াতে এর উন্নত চিকিৎসা প্রয়োজন। শুক্রবার হওয়াতে উপজেলা ভেটেনারি হাসপাতালে চিকিৎসক মিলছে না। তবে তারা চেষ্টা করছেন প্রাণীটিকে সুস্থ করে তোলার। কিছুটা সুস্থ হওয়ার পর এটিকে বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।



মন্তব্য করুন