শ্রীমঙ্গলে মাদক কারবারিসহ আ/টক ৮, মাদক উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মাদকসহ ৮ অপরাধীকে আটক হয়েছে পুলিশ। এসময় মাদক কারবারিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা।
শুক্রবার ২২ মে দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো. ইমানুর হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক মনসুর আহমেদের বাড়ি থেকে ৬ মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন দক্ষিণ টুক গ্রামের তোতা মিয়ার ছেলে মনসুর আহমেদ (৪০), কামারগাও গ্রামের শরাফত উল্লাহের ছেলে মো: ইসলাম মিয়া (৩৫), জামসী গ্রামের সুনীল দাসের ছেলে তমার দাস (৪০), মাধবপাশা গ্রামের আইয়ূব আলীর ছেলে ইয়াকুব আলী (৩৫), পাইকপাড়ার আব্দুর রহিমের ছেলে আশরাফুল হোসেন (৩২) ও সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার মুসলিম মিয়ার ছেলে মনির হোসেন (৫০) নামের ৬ মাদক কারবারি-কে আটক করে পুলিশ। এসময় আটককৃতদের হেফাজত থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও টাকা যথাযথ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় রুজু করা হয়েছে।
তাছাড়া পুলিশের অন্য এক অভিযানে চুরি মামলায় শহরতলীর রুপশপুর এলাকার হালিম মিয়ার ছেলে ইমন হোসেন (২৫) এবং উত্তরসুর এলাকার মীর শরীফ এর ছেলে ছিনতাইকারী মামুন মিয়া (৩৫)- কে আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সিলেট রেঞ্জ ডিআইজি ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান চলমান রয়েছে।
শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন