শ্রীমঙ্গলে বাস ও পিক-আপের সংঘর্ষে চালক নিহত ১

June 6, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে পিক-আপ চালকের মৃত্যু হয়েছে।

শনিবার ৬ জুন ভোরে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের সাতগাঁও চৌমুহনী এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিক-আপের চালক লোকমান হোসেন নিহত হয়েছেন।

স্থানীয় এবং ফায়ার সার্ভিস সদস্যরা জানান, ভোর ৫ টারদিকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে পিক-আপ গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপ চালক লোকমানকে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লোকমান শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল (লালবাগ) এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার পর বাস ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সাতগাঁও হাইওয়ে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com