বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গল বৃক্ষরোপন কর্মসূচি পালিত

June 6, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : ‘জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ’এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হ্যান্ডস বাংলাদেশ’ এর উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

৫ জুন শুক্রবার বিকালে শ্রীমঙ্গল উপজেলায় ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনটি জারুল, কৃষ্ণচূড়া, সোনালো বৃক্ষসহ নানা জাতের ফলের গাছ রোপণের উদ্যোগ নিয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ, এম এ করিমসহ আরো অনেকে।

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com