জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

June 6, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ের ক্রীড়া,সাংস্কৃতিক,কুইজ ও কাবিং ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক বিষয়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৪ জুন দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জিয়াউর রহমান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃরফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন জারু, উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি  মো. আব্দুস সালাম, সম্পাদক মো. আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মিটন শর্ম্মা প্রমুখ।

তাছাড়ও অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com