শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই জনের মৃ/ত্যু: আ/হ/ত ২

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই স্থানে পৃথক ঘটনায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ২ জনে মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। দুর্ঘটনাগুলো ঘটেছে উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দ্বারিকাপাল মহিলা কলেজের কাছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ বলছে, শনিবার বিকাল ৩টার দিকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হেলাল মিয়ার ছেলে এনামুল মিয়া ফাহিম ও তার বন্ধু মো. সিয়াম। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে এনামুলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একদিন পরই ৭ জুন রোববার দুপুরে একই এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আরেক যুবক। তার পরিচয় পাওয়া যায়নি। একই সময় ট্রেনটির ছাদ থেকে পড়ে যান শামসু নামে আরেক যুবক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ট্রেনের ছাদে থাকা অবস্থায় গাছের ডাল বা অন্য কোনো বস্তুর সঙ্গে ধাক্কা লেগে তারা নিচে পড়ে থাকতে পারেন। ট্রেনের ছাদে ভ্রমণের ভয়াবহ ঝুঁকি সম্পর্কে বারবার সতর্কতা জারি করা হলেও কিছু যাত্রী তা উপেক্ষা করছেন।



মন্তব্য করুন