শ্রীমঙ্গলে প্রবাসী সাংবাদিকের বাড়ির মালামাল চুরি, কেয়ারটেকার গ্রে/প্তা/র ও মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এম ইদ্রিস আলীর বসতঘরে চুরির ঘটনায় কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে চুরি যাওয়া প্রায় দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানাধীন ভুনবীর ইউনিয়নের একটি বসতঘরে চুরির সংবাদ পেয়ে গত ৬ জুন রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান এসআই মো: মহিবুর রহমান। এ সময় সন্দেহভাজন হিসেবে বাড়ির কেয়ারটেকার দীপেন গোয়ালাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে দীপেন গোয়ালা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি কাশেম আলীর বাড়ি থেকে চুরি যাওয়া প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা নং-১১, তারিখ ৭ জুন ২০২৬, ধারা ৩৮১/৪১১ পেনাল কোড, ১৮৬০ মোতাবেক মামলা রুজু করা হয়েছে। মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্য করুন